১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারি মামলায় আগামী ১৬ আগস্ট পর্যন্ত জামিন পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান। এ ছাড়া একই মামলায় বুলবুল সিকিউরিটিজের মালিক এ এস শহিদুল হক বুলবুলেরও জামিন দিয়েছেন আদালত।
৯ আগস্ট রবিবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবির তার জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ আগস্ট বিকেল ৩টায় জবানবন্দী নেওয়া হবে।
এএইচ





