দীর্ঘদিন পলাতক থাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৩০মার্চ উপজেলা চেয়ারম্যান মাওলানা কেরামত আলীকে সাময়িক বরখাস্ত করেছে এবং ওইদিন তিনি ফ্যাক্সবার্তা পেয়েছেন।
এ দিকে একটি সূত্র জানায়, জামায়াত নেতা সাঈদীর রায়ের পর শিবগঞ্জে ভয়াবহ নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকায় মাওলানা কেরামত আলী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলে মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়।
এআর





