জামালপুরের সরিষাবাড়িতে খলিলুর রহমান বাবু (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান বাবু উপজেলার মাইজবাড়ী এলাকার কালু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরিষাবাড়ি উপজেলার মাইজবাড়ী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা যুবলীগ কর্মী বাবুর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় জুয়েল (২২) নামে আরও এক যুবক আহত হয়। পরে তাদের সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্লাল উদ্দিন কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি, নিহত বাবুর সঙ্গে ওই এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল বলে শুনেছি। ওই বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষরা তাকে হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এম অার





