সাতক্ষীরার-কালীগঞ্জ সড়কের বয়রাবাজার এলাকায় বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীরা হলেন- দুই সুমাইয়া ও আমিনা খাতুন। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী বলে জানান পুলিশ।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সাতক্ষীরার-কালীগঞ্জ সড়কের বয়রাবাজারে বাসচাপায় সুমাইয়া ও আমিনা খাতুন নামে দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়।  

ওএফ