অধিক বেতনের লোভ দেখিয়ে ময়মনসিংহের ৪ যুবককে মুম্বাই পাঠায় মানবপাচারকারী চক্র। সেখানে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করে। বর্তমানে মুম্বাইয়ের আধারবাড়ী জেলে আছেন বলে সূত্র জানায়।
জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পলশা গ্রামের আব্দুস ছালামের পুত্র আব্দুল কাইয়ুম (২২), হযরত আলীর পুত্র আমিরুল (২৩), কাউছার আলীর পুত্র মোহাম্মদ আলী (২৫) এবং ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র সোলায়মান (২৫) কাজ করত ঢাকা ইপিজেড-এ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে।
পারিবারের ব্যয়ভার এবং উর্পাজনের সাথে খাপ খাইতে না পারায় তারা একটি ভাল চাকরির সন্ধান করেছিলেন, পরে এক বন্ধুর মাধ্যমে তাদের সাথে পরিচয় হয় বরিশালের মানব পাচারকারী দলের দালাল সোহাদেবের সাথে। সোহাদেব তাদের কাছ থেকে অধিক বেতনের চাকুরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে বিনা পাসপোর্টে বেনাপোল সীমানা দিয়ে ভারত নিয়ে যান।
তাদেরকে মুম্বাইয়ের মানপাড়া থানার সোনারপাড়া গ্রামে গুরু সেন ও বিজয় সেনের মালিকানাধীন Domvuly East (MIDC). Industrial Area. W/65. Mumbai নামক প্রতিষ্ঠানে সোয়েটার কোম্পানীতে চাকুরি দেন। দুই মাস চাকরী করার পর একদিন বিকালে পুলিশ তাদের কর্মস্থল হতে গ্রেফতার করে এই ৪ যুবককে। গ্রেফতারের পর পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে আধারবাড়ী জেল খানায় প্রেরণ করে।
দীর্ঘ ৭/৮ মাস যাবত তাদের কোন খোঁজ না পেয়ে পরিবার-পরিজন চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করতে থাকেন । জানা যায় পলশা গ্রামের ইসমাইল নামের আরেক যুবক অন্য কোম্পানীতে চাকরি করত, তার মাধ্যমেই তাদের জেলে থাকার বিষয়টি নিশ্চিত তাদের পরিবার।
সূত্র জানায়, তাদের সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের আরো ২০জনের অধিক যুবক দালাল কর্তৃক প্রতারিত হয়ে চাকরির খুঁজে মুম্বাই গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন জেলখানায় বন্দি জীবন যাপন করছে। আবার অনেকের পরিবারই জানে না তাদের জেলখানার অবস্থান।
এদিকে তাদের পরিবার পরিজন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি ভারতের জেল খানায় বন্দি থাকায় তাদের সংসারে নেমে এসেছে চরম দুর্ভোগ। অনাহারে অর্ধাহারে চলছে তাদের সংসার।
এ বিষয়ে সরকারের মাধ্যমে গ্রেফতারকৃত যুবকদের দেশে ফিরিয়ে আনার জন্যে সহযোগিতা কামনা করেছে যুবকদের অসহায় পরিবার পরিজন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে বাংলাদেশের দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ প্রতি ভোক্ত বোগীরা আহব্বান জানান।
এমএ
জাতীয়
মানবপাচারকারীর কবলে ময়মনসিংহের ৪ যুবক মুম্বাই জেলে বন্দি
অধিক বেতনের লোভ দেখিয়ে ময়মনসিংহের ৪ যুবককে মুম্বাই পাঠায় মানবপাচারকারী চক্র। সেখানে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করে। বর্তমানে মুম্বাইয়ের





