চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৭৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী।

এ বছর এই বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। দ্বিতীয় অবস্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় অবস্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯টি কেন্দ্রে ৯৮১টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানে ২০ হাজার ১৯২, মানবিকে ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় নগরীসহ পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১৪৯ জন। মহানগরে ২৪ হাজার ৮০, কক্সবাজার জেলায় ১১ হাজার ৪১, রাঙামাটিতে ৬ হাজার ২৭, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৪৩ এবং বান্দরবানে ১ হাজার ৯৪৩জন।

এআর