রাজধানীর ভাটারায় এক কিশোরীকে পাশবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতিত কিশোরীর নাম সুরভী (১৪)। এ ঘটনায় নির্যাতক আমীরকে (৪০) আটক করেছে ভাটারা থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভাটারা থানাধীন ভাটারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সুরভীর বাবা কাঞ্চন একজন রিকশা চালক বলে জানা গেছে।
ভাটারা থানার এসআই মহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সুরভীর বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে নির্যাতক আমীরকে আটক করেছি। সুরভীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরিক্ষা চলছে। পরীক্ষা শেষে জানা যাবে আসলে কি হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]