তারেক রহমানের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

সোমবার বেলা ১১টার দিকে শহরের এনএস রোডে মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

আসনের সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে খালেদার কুলাঙ্গার পুত্র তারেক রহমান যে বক্তব্য দিয়েছে তা ক্ষমার অযোগ্য। তাকে অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীদের আশ্রয়দাতা খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক বিদেশে বসে স্বাধীনতার ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে।

যতদিন খালেদা জিয়ার এই কুলাঙ্গার পুত্রের বিচার করা হবে না ততোদিন আমরা ঘরে ফিরে যাবো না।

সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুবের হাতে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃবৃন্দ।      

এসএইচ