রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (০৬ আগস্ট) দুপুর ২টা ৭মিনিটে যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে ওই দোকানে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, “যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।” প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এমবি





