[b]ঢাকা:[/b] রাজধানীর বনশ্রীর পোড়া বাড়িতে বাথরুমে বালতির পানিতে ডুবে নুসরাত জারা নামে এক শিশু মৃত্যু বরণ করেছে।
রোববার দুপুর পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পিতা জাকির হোসেন পেশায় একজন সিএনজি চালক।
জাকির হোসেন জানায়, শিশুর মা মৌসুমি সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এসময় নুসরাত বাথরুমের বালতিতে পড়ে যায়।
শিশুর মা অনেক সময় নুসরাতের সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুজির পর বাথরুমে বালতির মধ্যে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নুসরাতকে মৃত ঘোষণা করেন।
জাতীয়
বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর বনশ্রীর পোড়া বাড়িতে বাথরুমে বালতির পানিতে ডুবে নুসরাত জারা নামে এক শিশু মৃত্যু বরণ করেছে। রোববার দুপুর পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পিতা জাকির হোসেন পেশায় একজন সিএনজি চালক।





