সিরাজগঞ্জের উপজেলা তাড়াশে মসজিদ কমিটির কাছে হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে উপজেলার বারুহাস ইউনিয়নের লাউশন গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লাউশন গ্রামের জুয়েল (৩২), খোদাবকশ (৫০), মোখলেছুর রহমান (৩৮), আলী আজগরের ছেলে রাব্বি (১০) ও আবু সাঈদের ছেলে নাজমুল (১০)। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআর