স্থগিত করা হয়েছে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার কনস্টেবল নিয়োগ। অনিবার্য কারণবশত এ কার্যক্রম স্থগিত করা হয়।

রোববার পুলিশ সদর দফতর থেকে এক জরুরি বার্তায় ৬৪ জেলার পুলিশ সুপারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে এ নিয়োগ স্থগিত করা হলো। পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছরের পুলিশ সপ্তাহে এই ১০ হাজার কনস্টেবল নিয়োগ কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা যায় কিনা তা নিয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। দীর্ঘদিন ধরেই কনস্টেবল নিয়োগ পুলিশ সুপারদের মাধ্যমে হয়ে আসছে।

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কনস্টেবল পদে নিয়োগ কার মাধ্যমে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাদের মধ্যে ৮ হাজার ৫০০জন পুরুষ এবং ১ হাজার ৫০০ নারী সদস্য নিয়োগ দেয়ার কথা ছিল।

জেড