কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের দক্ষিণ পাশেই চাঁদপুর নামকস্থানে উপকুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস-কার্ভাডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে।
আহতাবস্থায় উদ্ধার করা যাত্রীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা অবস্থা আশঙ্কজনক।
তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তবে লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএইচ





