রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ ৬৩ জনকে গ্রেফতারকরেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়।
রংপুর পুলিশ কন্ট্রোল রুম অপারেটর ইলিয়াস নুরী জানান, জেলা পুলিশ মিঠাপুকুর থেকে জামায়াতের এক কর্মী ও পীরগাছা থানা পুলিশ বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারদেরবিরুদ্ধে নিজ নিজ থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ





