হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ এনে ধর্মসচিব ও হজ অফিসের পরিচালকের অপসারণ দাবি করেছেন হজযাত্রীরা। আজ জুমার নামাজের পর আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ করেন হজযাত্রীরা। এ সময় তারা এই দুই ব্যক্তির অপসারণ দাবি করেন।
বিক্ষোভকারী অভিযোগ করেন, ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান ও হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের অনিয়ম ও দুর্নীতির কারণে এবার ১০ হাজার হজযাত্রী হজে যেতে পারছেন না। তাদের অভিযোগ, এই দুই হজ কর্মকর্তা অবৈধভাবে এমন ব্যক্তিদের হজে পাঠিয়েছেন যারা আর হজের পর ফিরে আসবে না। এদের কারণে বৈধ হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
বৈধ হজযাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এএইচ





