সজল (২৩) নামে আরও এক যুবকের প্রাণ কেড়ে নিল আর্জেন্টিনার পতাকা। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় বিবির বাগিচার ২ নম্বর গেট এলাকায় ওই যুবক আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মোহাম্মদপুরের আদাবর এলাকায় আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
আরও এক যুবকের প্রাণ নিল আর্জেন্টিনার পতাকা
সজল (২৩) নামে আরও এক যুবকের প্রাণ কেড়ে নিল আর্জেন্টিনার পতাকা। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে





