শনিবার (১১ নভেম্বর) এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৭৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন,

১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন, ৮ নভেম্বর ৪১ জন, ৯ নভেম্বর ৩৭ জন, ১০ নভেম্বর ৩৯ জন।

এর মধ্যে ডিএমপির মিরপুর বিভাগের ৩৯২ জন, লালবাগ বিভাগে ৩৩২ জন, ওয়ারী বিভাগে ৩৩৪ জনকে গ্রেফতার করা হয়।