ঢাকার জুলাই আন্দোলনের সময় নিহত পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের পর কারামুক্তির আগেই তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেয় পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে রোববার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে তাদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলিতে পোশাক কারখানার শ্রমিক রুবেল নিহত হন।

পরে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলাটি করেন।

এস