ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটোলী গ্রামের ইয়াসিন আলীর ছেলে তানজামুল হক ও তার পরিবারের লোকজন মিলে সন্ত্রাসী কায়দায় সোমবার দুপুরে একই গ্রামের স্কুল শিক্ষক ফারায়েজ হোসেনের অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী আমাতুন নেসা (৪০) দুই দফায় মারপিট করে মূমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটোলী গ্রামের স্কুল শিক ফারায়েজ হোসেনের একটি গরু আজ সকালে বাড়ীর পার্শ্বে মাঠ থেকে নিখোঁজ হলে তার স্ত্রী আমাতুন নেসা হারানো গরুর সন্ধানে বাড়ীর পার্শ্বে সাবুলের ঘুন্টির দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করিলে এসময় একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে তানজামুল হকের নেতৃত্বে তার পরিবারের লোকজন মিলে সন্ত্রাসী কায়দায় দুই দফায় স্কুল শিক্ষকের স্ত্রী আমাতুন নেসাকে মারপিট করে মূমুর্ষ অবস্থায় ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহত গৃহবধুর পরিবারকে ঘটনাটি জানালে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে প্রকৃত বিষয়টি ধামাচাপা দিয়ে তানজামুল হক ভিন্নদিকে প্রবাহের জন্য তিনি তার স্ত্রী জাহানারা বেগমকে (২৯) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ খাতায় ভর্তি করেন। একজন সুস্থ স্বাভাবিক নারীকে হাসপাতালে ভর্তি করাকে কেন্দ্র করে এলাকায় জনমনে ব্যাপক প্রশ্ন জেগে উঠেছে।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





