নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও মোটরচালিত ভ্যান চলাচল বন্ধের দাবিতে রোববার থেকে নড়াইল-যশোর, নড়াইল-খুলনাসহ ১০টি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধের হুমকি দিয়েছে নড়াইল জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের হুমকি দিয়ে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিভিন্ন সড়কে-মহাসড়কে অবৈধভাবে চলাচালকারী নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও মোটরচালিত ভ্যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ কারণে আগামীকাল থেকে নড়াইল-যশোর, নড়াইল-খুলনাসহ নড়াইলের অভ্যন্তরীণ ১০টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই