রাজধানীর শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের সামনে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হাতহতের খবর পাওয়া যায়নি এমনকি কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস সদর দফতরের অফিসার ইন চার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার পরে স্থানীয় লোকেরা ও শাহবাগ থানা পুলিশ আমাদের জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিন ইউনিট পাঠানো হয়। কিন্তু রাস্তায় যানযটের কারণে এখনও তারা পৌঁছাতে পারেনি।
কেএইচ





