সন্ত্রাস, নৈরাজ্য যানবাহন ভাংচুর অগ্নিসংযোগ, আগুনে মানুষ হত্যা, হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে নোয়াখালী আওয়ামী লীগ গতকাল রোববার বিকেলে জেলা কার্যালয় প্রাঙ্গনে প্রধান সড়কের পুর্ব পাশে মানববন্ধন করেছে।
মানবন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা আহ্বায়ক এডভোকেট এমদাদহোসেন কৈশোরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনজেলা আওয়ামীলিদেও সাধারন সম্পাদক ও এমপি একরামুল করিম চৌধুরী, শহর আওয়ামীলিগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সাধারন সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমন ভট্র, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, আওয়ামীলিগ নেতা দিদার, শহর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসীম প্রমুখ। মানববন্ধনে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
এসএইচ





