অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের দৌরতপুর সীমান্ত থেকে ২৩ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
গতরাত একটায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৩ নারী ও পুরুষ কে আটক করেছে বিজিবি।
বেনাপোল ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, অবৈধভাবে বিপুল সংখ্যক নারী পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন নারী ও ১০ জন পুরষকে আটক করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিযে যায় পাচারকারীরা। আটককৃতরা ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাচ্চিল।
এদের বাড়ি যশোর,বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যপারে একটি মামলা হযেছে বেনাপোল থানায়।
এমবি





