রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের বিশেষ শাখা অফিসে (এসবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ১১টা ২৫ মিনিটে অফিসের রেশন স্টোরের বিদ্যুতের বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খিলগাঁও থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাচ্ছে না।

এসএইচ