চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার জালালিয়া আবাসিক এলাকা থেকে ৩০০০পিস ইয়াবাসহ মোছাম্মত দিলুয়ারা বেগম দিলু (৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার গভীর রাতে জালালিয়া আবাসিকের বালুরটাল এলাকায় বিস্মিল্লাহ ম্যানশনের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী দিলুকে ৩০০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এসএইচ





