নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রথমে ঠাকুরগাঁও বড় মাঠে সমবেত হয়। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় এসে শেষ হয়।
এ সময় সড়কের এক পাশ অবরোধ করে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
আরিফ/এমবি





