পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ বুধবার সকাল থেকে ঈদ ও পুঁজায় ট্রেন সার্ভিস শুরু হয়েছে । বড় ধরনের সিডিউল বিপর্যায় ছাড়াই ট্রেন চলাচল করছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর রেল ষ্ট্রেশন ছেড়ে গিয়েছে বলে রেল কর্মকর্তারা টাইম নিউজ বিডিকে জানিয়েছেন।

তারা বলেছেন, আজ সকালে খুলনাগামী ট্রেন সুন্দরবন ৩০ মিনিট লেট হলেও অন্য ট্রেনগুলো সময়মত ছেড়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ট্রেন সিডিউল বিপর্যায় না হওয়া সকাল সাড়ে ১০টা পর্যন্ত উল্লেখযোগ্য কোন ভিড় লক্ষ্য করা যায় নি। যাত্রীরা বলেছেন, ট্রেনের টিকিট কাটতে যেমন ভোগান্তি হয়েছি তেমন করে ট্রেন সিডিউল বিপর্যায় না হওয়ায় তারা নিশ্চিন্তে যেতে পারছেন।

তবে দিনের অন্যভাগে ট্রেন সিডিউল বিপর্যায় হবে কি না? এমন প্রশ্নের উত্তরে রেল কর্মকর্তারা আশ্বস্ত করে বলেছেন যে, এমনটি ঘটার সম্ভাবনা কম।

কমলাপুর স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশির জানিয়েছেন, বুধবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস। বিকেল ৫ টা ২০ মিনিটে ছাড়বে পার্বতীপুর এক্সপ্রেস। রাত ৯ টা ২৫ মিনিটে ছাড়বে খুলনা এক্সপ্রেস। এভাবে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন এ সময়ে ছেড়ে যাবে স্পেশাল ট্রেন।

কমলাপুর স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন হতে ৩ টি বিশেষ ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন স্থানে।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর