রংপুরের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, এদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১৭ জন, মিঠাপুকুর থানা আট জন, গঙ্গাচড়ায় পাঁচ জন, বদরগঞ্জ ও কাউনিয়া থানা পুলিশ চার জন করে, পীরগঞ্জ ও পীরগাছা থানা পুলিশ তিন জন করে ও তারাগঞ্জ থানা পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।
তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা, খুন ও জিআর-সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিল।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।
এআর





