কুমিল্লার দেবিদ্বারে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান'র নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) মোরশেদুল আলম ভূইয়া এবং উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমানসহ পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহন করে ওই সাজাপ্রাপ্ত আসামীদ্বয়কে গ্রেফতার করে।

থানা সূত্র জানায়, উপজেলার ধামতী গ্রামের মৃত সুয়া মিয়ার ছেলে আক্তারুজ্জামান চৌধুরী  চেক প্রতারনা মামলায় ২ মাসের সশ্রম কারাদন্ড ও নগদ ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত ।

বৃহস্পতিবার (১৮/০৮/১৬ খ্রিঃ) বিকাল ৪টায় সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী আক্তারুজ্জামান কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। আসামী আক্তারুজ্জামান এর বিরুদ্ধে সিআর-৫৮৯/১২, ধারা-১৮৮১ সনের এন.আই এ্যাক্ট ১৩৮ এর ০২ মাসের সাজা ও ৬,৫০,০০০/- টাকার অর্থ দন্ডের গ্রেফতারী পরোয়ানা থানায় মূলতবী ছিল।

পরে রাত ২টা মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার জাফরগঞ্জ গ্রামের সাজ্জাদ আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রগু কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দেবিদ্বার থানার মামলা নং-১৩ (১)১৩, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় সাজা পরোয়ানা মূলতবী ছিল।

 

এসএ/টাইম