নেত্রকোনা পৌর শহরে মেয়াদোর্ত্তীণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিউর রহিম জাদিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ড্রাগ সুপার গুলশান জাহান।

ড্রাগ সুপার গুলশান জাহান বাংলানিউজে জানান, যেসব ফার্মেসি মালিকদের জরিমানা করা হয়েছে তাদের প্রত্যেকের দোকানে মেয়াদোর্ত্তীণ এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। কিছু অসাধু চিকিৎসকের সহযোগিতায় এসব ফার্মেসি মালিকরা বিক্রয় নিষিদ্ধ ওষুধ দরিদ্র অসহায় ব্যক্তিদের কাছে বিক্রি করে থাকেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাদিদ জানান, ছোট বাজার এলাকার চিত্রা মেডিকেলসহ পাঁচ ফার্মেসি থেকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রমজান জুড়ে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওএফ