নারায়ণগঞ্জে একটি গোডাউন থেকে ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এসময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১ হাজার ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

এমবি