রাজধানী গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ৬ জঙ্গির মধ্যে আরো একজনের পরিচয় মিলেছে। তার নাম শফিকুল ইসলাম উজ্জল। বাড়ি বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ী গ্রামে। বাবার নাম বদিউজ্জামান বদি।

উজ্জ্বল এইচএসসি পাসের পর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হয়েছিল। পরে ঢাকার আশুলিয়া থানার শাজাহান মার্কেট এলাকায় মাদারী মাতব্বর কেজি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়।

তার বাবা বদিউজ্জামান জানান, তাবলীগের চিল্লাই যাচ্ছি বলে কয়েক মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। এরপর সে আর ফিরে আসেনি। ঢাকায় কমান্ডোদের গুলিতে নিহতদের প্রকাশিত ছবির মধ্যে তার ছেলেও রয়েছে।

এদিকে, এ খবর জানাজানি হওয়ার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা নিহত শফিকুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।

ধুনট থানার পরিদর্শক (ওসি, তদন্ত) পঞ্চানন্দ দাস জানান, ঢাকায় যে ছয়জন সন্ত্রাসী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে তাদের মধ্যে একটি ধুনটের শফিকুল ইসলাম উজ্জ্বলের বলে নিশ্চিত হওয়া গেছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এফএফ