যশোরের ঝিকড়াগাছা উপজেলার বাকরা বল্লা রোডে বাসের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন-সখিনা (৫৫) ও কোহিনূর (৫৭)। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিকড়গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ