সিএন্ডএফ কর্মচারি এসোসিয়েশন সাধারণ সভা আহবান করায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দরে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক যাওয়া-আসা না করায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকা পড়েছে শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ কর্মচারি এসোসিয়েশন সূত্রে জানা যায়, বন্দর সিএন্ডএফ কর্মচারি এসোসিয়েশনের শ্রমিকরা সাধারণ সভার কারণে আমদানি-রফতানি কার্যক্রমে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি তারা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার জন্য সিএন্ডএফ এসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
ভোমরা স্থল বন্দরের কাস্টমস কর্মকর্তা উত্তম কুমার বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, একদিন ভোমারা স্থল বন্দরের আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব হারাবে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





