সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জাতীয় পার্টির এমপি অ্যাডভোকেট আলতাফ আলীর গৃহকর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় এমপিসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ