হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো: শাহজাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুর উপজেলার চৌমুহুনী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবু সোমবার রাত ১০টায় এ মামলা দায়ের করেন।

মামলা অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ রাতে মাধবপুর উপজলা কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

ঐ সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করেছেন বলে অভিযোগে বলা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: মনির মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে