যশোরের বেনাপোলে ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর এলাকার কাগজপুকুরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানিয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজার মোড়ে নিজ পানের দোকানে বসেছিলেন আব্দুস সামাদ। এসময় একদল দুর্বৃত্ত এসে তার উপর অতর্কিত হামলা চালায়। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কয়েকটি হাত বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায় তারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এআই





