নাটোরে ২০ দলীয় জোটের ডাকা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা নাটোর প্রেসক্লাবের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহেল সাকিব বাকি, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমিউজবিডি.কম, জেআই