'ভোক্তার আস্থাশীল -ডিজিটাল বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক সেমিনার বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওছার মো: নজরুল ইসলাম লেবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বেগম মোস্তারী জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডর আব্দুর রহমান, এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল চন্দ্র।
সেমিনারে ভোক্তা অধিকারের উপর গুরুত্ব আরোপ করে সচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা পুর্বক বক্তব্য প্রদান করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
রুবেল/এমএনজে





