কুষ্টিয়া সদর উপজেলার অবস্থিত অবৈধ ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
অভিযানে আলামপুরের ডায়মন্ড ব্রিকসে ১ লাখ, বৃত্তিপাড়ার হাকিম ব্রিকসে ৮০ হাজার, লক্ষিপুরের এইচএনআর ব্রিকসে ১ লাখ ও ফোর স্টার ব্রিকসে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় অবৈধ ইটভাটাগুলোর ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদফতর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম, সদর দফতরের পরিদর্শক সাইফুল ইসলাম ও কর্মকর্তা রাসুল ইয়া বারী, কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাজাহান সিরাজ ও পুলিশ সদস্যরা অংশ নেন।
কেএইচ





