নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী পারাপারের সময় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে।
শুক্রবার দুপুর আড়াইটার ওই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরী দল নদীতে তল্লাশী চালাচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি বন্দর ঘাটে যাওয়ার সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়।
এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে আশেপাশের অন্য নৌকা এসে ট্রলারের যাত্রীদের উদ্ধার করে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





