যশোরের চৌগাছা থেকে হালিমা খাতুন (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ চৌগাছা শহরের কাঁচাবাজার এলাকার জব্বার আলীর বাড়ি থেকে উদ্ধার করে।

শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

হালিমার মা আঁখি বেগম ওই বাড়িতে বসবাস করে ভিক্ষা করতেন। তাদের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ফরিদপুর গ্রামে।

এদিকে, হালিমা আত্মহত্যা করেছে নাকি তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। হত্যার রহস্য উদ্ঘাটন করতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলামজানান, মেয়েটির মা কিংবা কারো সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা যায়নি। ফলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে বলা যাবে না।

কেএইচ