৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, শিক্ষা ক্যাডারের ৫ম গ্রেডকে ৪র্থ গ্রেডে এবং ৪র্থ গ্রেডকে ৩য় গ্রেডে উন্নীতকরণের দাবিতে ময়মনসিংহ অঞ্চলের সরকারি কলেজগুলোতে বিসিএস শিক্ষা সমিতির আহবানে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে সরকারি আনন্দ মোহন কলেজে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো: ইদ্রিস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়ক অধ্যাপক আব্দুল মোতালেব, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক মো: আমির হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত বেতন কাঠামোতে অধ্যাপকদের জন্য সিলেকশন গ্রেড না রেখে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এতে করে শিক্ষকদের সম্মানহানী করা হয়েছে। তারা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উপরোক্ত দাবিসমূহ দ্রুত মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

দাবী আদায় না হলে বিকেলে কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে জানান বক্তারা।

এআই