রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার রাত ৯টার দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল ও শ্রম বিষয়ক সম্পাদক গাহুরুল ইসলাম ঘটনার পর কার্যালয় পরিদর্শন করেন।

তৌহিদুর রহমান টুটুল জানান, রাত ৯টার দিকে কার্যালয় লক্ষ্য করে কে বা কারা ককটেল নিক্ষেপ করলে তা বারান্দার কাছে গিয়ে পড়ে বিস্ফোরিত হয়। তিনি ককটেল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে ঘটনার পর গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আতংক সৃষ্টির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে|

জেআই