বরিশাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও বিভাগে হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহমেদ বাবলুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতা মাসুদ হাসান মামুনকে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করেছে।

এর প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বানে ২৪ মার্চ (মঙ্গলবার) জেলা ও মহানগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে। পরদিন বুধবার বরিশাল বিভাগের সব জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

জেএ