বুড়িগঙ্গা নদীর একটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলার একটি অপারেশন দল।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে আটককৃত এই অবৈধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরীর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার (৩০ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে "এমভি কাজল-৭” যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় ৫ লক্ষ ৭৬ হাজার ৮০০ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে কোস্টগার্ড।
এসব কারেন্ট জালের আনুমানিক মূল্য এক কোটি পনেরো লাখ ছত্রিশ হাজার টাকা।
ওএফ





