রাজধানীর তাঁতীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, সাগর ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, সোমবার গভীর রাতে থানা পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সাগরের লাশ ময়নাতদেন্তর জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এমই