ঢাকা ও এর আশপাশের জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ এক দফা দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
কর্মসূচির দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ।
এসএম





