যশোর সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আড়পাড়া এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করেন।
নিহতরা হলেন- সদর উপজেলার হাসিমপুর গ্রামের আব্বাস তরফদারের ছেলে জয়নাল (৪০) ও একই গ্রামের আফজেল তরফদারের ছেলে লিটু (৩৮)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী মুঠোফোনে জানান, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের গায়ে গুলি ও অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জেআই





