অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকা থেকে এক দালালসহ ১৫ জনকে আটক করেছে নৌ বাহিনীর সদস্যরা।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক।
নৌ বাহিনীর একটি সূত্র ১৫ জন বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সূত্রটি এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
ইআর





